২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিটিসিএল কর্মকর্তার জামিন বাতিল কেন নয়’

বিটিসিএলের প্রকৌশলী (ব্যবস্থাপনা ও পরিচালনা) মোহাম্মদ তৌফিকের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দুদকের করা এক আবেদনের শুনানি করে রোববার বিচারপতি খোন্দকার মূসা খালেদ এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এই রুল জারি করে।

দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসককে এর জবাব দিতে বলেছে আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

তিনি সাংবাদিকদের বলেন, গত ৫ নভেম্বর ১৫ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৌফিকসহ ৫ জনের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করে দুদক। ওই মামলায় গত ২৯ নভেম্বর তৌফিককে জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

দুদক ওই জামিন বাতিলের জন্য হাই কোর্টে আবেদন করলে আদালত এই রুল জারি করে বলে খুরশীদ আলম জানান।