২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্পনা অপহরণ: সিআইডির প্রতিবেদনে নারাজি

কল্পনা চাকমা অপহরণ মামলায় আদালতে দেয়া সিআইডির প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছে বাদীপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার দুপুরে রাঙামাটির বিচারিক হাকিম মো. সিরাজুদৌল্লাহ কুতুবীর আদালতে শুনানির সময় বাদীপক্ষের আইনজীবীরা প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

বিচারক এ বিষয়ে আগামী ১৬ জানুয়ারি আদেশ দেয়ার দিন রেখেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান।

১৯৯৬ সালের ১২ জুন গভীর রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহৃত হন।

২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করলে মামলার বাদী ও অপহৃতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তা প্রত্যাখান করে ঘটনার পুনঃতদন্তের দাবি করেন। আদালত তখন ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমার দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি এ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে কল্পনা চাকমার সন্ধান না পাওয়ার কথা বলা হয়। এছাড়া কল্পনাকে পাওয়া গেলে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ ব্যাপারে ফের তদন্ত প্রতিবেদন দেয়ার সুপারিশ করা হয় সিআইডির পক্ষ থেকে।

পুরনো খবর:

‘ঘটনাস্থলে না গিয়েই কল্পনাকে নিয়ে তদন্ত প্রতিবেদন’