২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অষ্ত্রসহ যুবক গ্রেপ্তার

যশোরের বেনাপোল থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল, প্রতিনিধি /

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাতে পুটখালি সীমান্তের মসজিদ পোস্টে এ অভিযানে গ্রেপ্তার মাসুদুর রহমান রিটন (২৮) উপজেলার লাউতাড়া গ্রামের মির্জা মিয়ার ছেলে।

পোর্ট থানার ওসি একেএম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিটনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও চার রউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে, বলেন তিনি।