২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানের মৃত্যু ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:01 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

হবিগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঢাকায় মারা গেছেন। মৃত শাহ আলম ওহাব (৪২) বানিয়াচং উপজেলার মুন্ডরি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানিয়েছে, মতিঝিলের এক হোটেলে থাকা অবস্থায় ওহাব অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ জানুয়ারি আবাসিক হোটেল ‘জোহরার’ চতূর্থ তলার একটি কক্ষে ওঠেছিলেন ওহাব।

শুক্রবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত্যু হয় তার।

মৃত্যুর খবর স্বজনদেরকে জানানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।