২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস-টেম্পু সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সদরে শুক্রবার বাস ও টেম্পুর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হন অন্তত আট জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নিহত লিয়াকত হোসেন লিংকন (৩৮) সদর উপজেলার বলাকইড় গ্রামের শাহাদৎ হোসেন মোল্লার ছেলে।

আহতদের মধ্যে নান্টু সরদার, তার স্ত্রী শাহিদা বেগম, নান্নু কাজী ও মনির সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, রাত ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে আড়পাড়ায় বলাকইড়গামী যাত্রীবাহী একটি টেম্পুর সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়।