২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ১২ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে এবার সুনামগঞ্জে নির্বাচিত ১২ শিশুর হাতে সনদ তুলে দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

Image
সনদ হাতে নির্বাচিত ‘শিশু সাংবাদিকরা’

সনদ হাতে নির্বাচিত ‘শিশু সাংবাদিকরা’

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচিত শিশুদের হাতে এ সনদ তুলে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার শহরের এইচএমপি হাই স্কুলে বাছাই পরীক্ষা ও শিশু সাংবাদিকদের কর্মশালা হয়।

নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনার পর সুনামগঞ্জে এই শিশু সাংবাদিকরা নির্বাচিত হলো।

সুনামগঞ্জে নির্বাচিত শিশু সাংবাদিকরা হলো- হাফসা আক্তার, রাঈয়া রাহমী লেইস, রাইয়্যান আলম বন্যা, নায়রা তান নাঈম, অদ্বিতীয়া প্রেরণা রূপকথা, বিধায়ক চক্রবর্তী, মাসুক মিয়া, সৈয়দ তাওসীফ মনওয়ার, সুপান্থ জয়, অনুভব প্রত্যয় ত্রিস্তান, নাজমুস সাকিব আহমদ ও জনি বর্মন।

দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি মাহমুদুর রহমান তারেকের সঞ্চলনায় ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্টানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাফর হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. মামুন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো। কার্যক্রমে সহযোগিতা করেন শিশু কিশোর সাংবাদিক অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি।

সনদ বিতরণ অনুষ্টানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অথিতিদের শুভেচ্ছা উপহার দেন মুজতবা হাকিম প্লেটো।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যেগে শিশুদের সংবাদ সেবা চালুর প্রস্তুতি হিসেবে শিশু সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।