গোপালগঞ্জে দুর্ঘটনায় ট্রলি চালক নিহত
গোপালগঞ্জের সদরে খাদে পড়ে শুক্রবার সকালে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
নিহত রশিদ মিয়া (২৯) উপজেলার মো. বটন মিয়ার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি কাজী মতিয়ার রহমান বলেন, সদরের ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে গোবরায় ট্রলিটি (শ্যালো ইঞ্জিনচালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রশিদ মিয়া ।
