পাবনায় গৃহবধূ খুন, স্বামী আটক
পাবনা শহরে এক গৃহবধূকে খুনের অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের কাশিপুর এলাকার একটি পুকুরে গৃহবধূ আল্পনা খাতুনের (১৯) লাশ পাওয়া যায়। এ সময় পুলিশ আল্পনার স্বামী আব্দুল কাদেরকে (২২) আটক করেছে।
পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বলেন, আল্পনা কাশিপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। ৬ মাস আগে সদর উপজেলার মাধপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে কাদেরের সঙ্গে আল্পনার বিয়ে হয়। কাদের শ্বশুড়বাড়িতে ঘরজামাই থাকতেন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী কাদেরকে আটক এবং এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন সরকার আরো বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
