২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে রাতে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সকালে আবার শুরু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 06:51 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

মাওয়া-কাওড়াকান্দিতে ১০ ঘন্টা এবং পাটুরিয়া- দৌলতদিয়ায় ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশায় নৌ পথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট ঠিক মতো দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।

এদিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বিদুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে ফেরি চলাচল  বন্ধ করে দেয়া হয়। এ সময় নৌপথ দেখতে না পাওয়ায় মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়ে।

কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিদুৎ কুমার সাহা।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে দুই নৌপথের চার ঘাটে কয়েকশ’ যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়।

শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে বিভিন্ন নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহনও বিলম্বিত হচ্ছে।