২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই পক্ষে গোলাগুলি, আহত ১৫

কুমিল্লার তিতাস উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার উপজেলার শাহপুর গ্রামে ইরিধান লাগানোকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ফারুক ও আওয়ামী লীগ নেতা শাহ আলম শান্তির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ সদস্য রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।

তিতাস থানার ওসি নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার শাহপুর গ্রামে ইরি ধান লাগানো নিয়ে ফারুক চেয়ারম্যানের লোকজনের সঙ্গে শাহ আলমের সমর্থকদের সংর্ঘষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ইউপি চেয়ারম্যান ফারুক দাবি করেন, তার লোকজন শাহ আলমের এলাকায় ইরি ধান লাগাতে গেলে হামলা চালানো হয়।

অপরদিকে শাহ আলমের পক্ষের নজির আহমেদ জানান, ফারুকের পক্ষের মহিউদ্দিন তাদের জমিতে ধান লাগাচ্ছিল। এতে বাঁধা দিলে সংঘর্ষে তদের ৪/৫ জন আহত হয়।

সংঘর্ষের সময় উপস্থিত এসআই মো. শহীদ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বিবদমান ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এ সময় ১৫ রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।