২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিন্নমূল মানুষদের নেয়া হচ্ছে মিরপুর আশ্রয় কেন্দ্রে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার বিকাল থেকে শীতে কষ্ট পাওয়া রাজধানীর ছিন্নমূল মানুষদের মিরপুর আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

সুমন মাহবুব

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষদের সমাজ কল্যাণ কেন্দ্রগুলোতে আশ্রয় দেয়ার নির্দেশ দেন।

“যাদের রাজধানীতে বসবাসের কোনো জায়গাই নেই, তাদের বিভিন্ন সরকারি আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী,” বলেন তিনি।

রাজধানীকে পাঁচটি এলাকায় ভাগ করে শিশু-বৃদ্ধসহ ছিন্নমূল জনগণকে আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস জানিয়েছেন।

সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে পাঁচটি দল করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক পুরো বিষয়টি তদারকি করছেন।

রঞ্জিত কুমার বিশ্বাস জানান, ছিন্নমূল মানুষদের আশ্রয় কেন্দ্রে নেয়ার এই প্রক্রিয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতি ঘন্টায় তদারক হচ্ছে।