২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আগুন পোহাতে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

রংপুর সদরে শীত নিবারণ করতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রংপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর গোকুলপুর ম-লপাড়ার মোফাজ্জল হোসেন (৮০)। বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি স্থানীয় একটি তামাক গুদামের নৈশ প্রহরী ছিলেন।

হরিদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন লিখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে মোফাজ্জল গুদাম পাহারা দেওয়ার সময় চটের বস্তা জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন।

হঠাৎ তার শরীরে আগুন লাগলে আশপাশের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, আগুনে মোফাজ্জলের পুরো বুক পুড়ে যায়। তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, নিহতের কোনো সন্তান না থাকায় এবং ইউপি চেয়ারম্যানের অনুরোধে মামলা না করে লাশ হস্তান্তর করা হয়েছে।