২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে ফিরিয়ে আনতে ইউএসটিসিতে মানববন্ধন

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র বাণিজ্য অনুষদের ডিন সুরজিত সর্ববিদ্যাকে ফিরেয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার সকালে নগরীর ফয়’স লেকে অবস্থিত ইউনিভার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) গেইটে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ইফতেখার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরজিত সর্ববিদ্যাকে ফিরিয়ে এনে স্বপদে বহাল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।

উপাচার্যবিরোধী আন্দোলনের মুখে মঙ্গলবার সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। 

গত ১ জানুয়ারি চাকরিচ্যুত করা হয় ব্যবসায় অনুষদ বিভাগের ডিন সুরজিত সর্ববিদ্যাকে। এর প্রতিবাদে গত শনিবার থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন এবং ক্যাম্পাসের গেইটে তালা লাগিয়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

পুরনো খবর:

ইউএসটিসিতে বিক্ষোভ, বন্ধ ঘোষণা