২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএসটিসিতে বিক্ষোভ, বন্ধ ঘোষণা

 উপাচার্যবিরোধী আন্দোলনের মুখে সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি

মিন্টু চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 11:36 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের জিম্মি করে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলন চালানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির প্রধান দাবি মেনে নেয়ার পরও নতুন দাবি তুলে আন্দোলন অব্যাহত রাখায় মঙ্গলবার সাধারণ শিক্সার্থীরা শিক্ষকদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন। তারা অবিলম্বে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানান।

প্রধান ফটকে বাধা পেয়ে শিক্ষকরা অবশ্য বিভিন্ন পকেট গেইট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন।

উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে গত পাঁচমাস ধরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করা হয়। এরপর শিক্ষক সমিতি নতুন দাবি তুলে আন্দোলন অব্যাহত রাখে। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে অনুষদ ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে আইন ও মুসলিম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ক্লাস-পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে তাদের শিক্ষাজীবন নিয়ে শিক্ষক সমিতি রাজনীতি করছে।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির আহ্বায়ক জামিরুল ইসলাম বলেন, সমাবেশ থেকে তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এরমধ্যে যদি ক্লাস ও পরীক্ষা চালু করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ইবি শিক্ষকদের বহনকারী গাড়ি ক্যাম্পাসে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দেন। শিক্ষকরা গাড়ি ক্যাম্পাসের বাইরে রেখে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে আসতে চাইতেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা।

পরে শিক্ষকরা বিভিন্ন পকেট গেইট দিয়ে ক্যাম্পাসে আসেন।

শিক্ষার্থীদের জিম্মি করার কথা অস্বীকার করে শিক্ষক সমিতি সভাপতি ড. নজিবুল হক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই আন্দোলন করছে, যাতে কোনো অপশক্তি তাদেও জিম্মি করতে না পারে।

অন্যদিকে উপাচার্য ড. আবুদল হাকিম সরকার বলন, ক্লাস-পরীক্ষা চালু করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সোমবার শিক্ষক সমিতির একটি দল তাদের নতুন দাবির ব্যাপারে লিখিত দিয়ে গেছে। সেসময় তাদের সঙ্গে ক্লাস ও পরীক্ষা চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।

তবে অচলাবস্থা নিরসনের জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে উপাচার্য পরিষ্কার কিছু বলতে পারেননি।

গত বছরের সেপ্টেম্বরের শুরুতে সরকারি দল সমর্থিত ছাত্রলীগ উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোরন শুরু করে। পরে অন্যান্য ছাত্র সংগঠন এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

দুমাস পর আন্দোলনে যোগ দেয় শিক্ষক সমিতি। তাদের দাবির মধ্যেও ছিল উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ।

কিন্তু উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণের পর তারা কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় থাকেন। এরসঙ্গে নতুন যুক্ত করেন প্রক্টর ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু এবং ছাত্র উপদেষ্টা ড. টিএম লোকমান হাকিমের অপসারণ।

উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের পরও শিক্ষকরা নতুন দাবি তোলায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন।