বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
সিলেট ও চট্টগ্রামসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী শাহানারা আক্তার জানান, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪১ মিনিটে ভারত-মিয়ানমার সিমান্তে এ ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভারতের নাগাল্যান্ড রাজ্যের ফেক শহর থেকে ৫৯ কিলোমিটার এবং ঢাকা থেকে ৪৯৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিরা জানান, সকালে এই ভূমিকম্পের কারণে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়লেও কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
