বরিশালে ধর্মঘট পুস্তক বিক্রেতাদের
নোটবই বিক্রেতাকে জরিমানা করার প্রতিবাদে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বিক্রেতারা।
নোটবই বিক্রেতাকে জরিমানা করার প্রতিবাদে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বিক্রেতারা।
নগরীর সদর রোডের খন্দকার লাইব্রেরির মালিক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত নগরীতে দুইটি লাইব্রেরিতে নোট বই বিক্রির দায়ে জরিমানা করে। এছাড়া একটি লাইব্রেরির গুদাম সিলগালা করে দেয়।
এর প্রতিবাদে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি বরিশাল শাখার ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়, বলেন মিজানুর রহমান।
বিভাগে এ সমিতির ১৮৭ জন বই বিক্রতা রয়েছেন বলে তিনি জানান।
মিজান আরো বলেন, সন্ধ্যায় নগরীর সদর রোডের পৌর সুপার মার্কেটে জরুরি সভা হবে। সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা তানিয়া, তানিয়া আফরোজ ও তাহমিনা পারভীনের ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ নোট বই বিক্রির জন্য মজুদ রাখায় নগরীর সদর রোডের ওরিয়েন্টাল বুক ডিপো ও খন্দকার লাইব্রেরির মালিককে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করে। এছাড়া ওরিয়েন্টাল বুক ডিপোর গুদাম সিলগালা করে দেয়া হয়।
