২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ছাত্রলীগের ৩টি কমিটি বিলুপ্ত

গঠনতন্ত্র না মেনে অবৈধভাবে গঠিত নীলফামারী সরকারি কলেজ, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চন্দন কুমার সাহা রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

গঠনতন্ত্র না মেনে অবৈধভাবে গঠিত নীলফামারী সরকারি কলেজ, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

এছাড়া নিয়ম বর্হিভূতভাবে এ তিনটি কমিটি গঠন করায় জেলা কমিটির সাধারণ সম্পাদক নাইম ইসলাম জীবনকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

সোমবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক সুমন কুণ্ডু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নাইম ইসলাম জীবন গত ০১ জানুয়ারি এ তিনটি কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে নাইম ইসলাম জীবনকে বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।