২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রের খুনির গ্রেপ্তার দাবি

প্রতিনিধি, কিশোরগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

কিশোরগঞ্জ শহরের মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান রাকীব হত্যার দুই সপ্তাহ পরও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ মানববন্ধন করেছে।

এরপর তারা শহরে একটি শোক শোভাযাত্রা করে এলাকার পাঁচ শতাধিক বাসিন্দার স্বাক্ষরসহ স্মারকলিপি পুলিশ সুপারকে দেন।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার মীর রেজাউল আলম দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ।

গত ২৪ ডিসেম্বর রাতে শহরের উকিলপাড়ায় দুর্বৃত্তের হামলায় নিহত হন ফাজিল (ডিগ্রি) শ্রেণির ছাত্র রাকীব (২৫)।

এ ঘটনায় নিহতের বাবা আবুল মনসুর বাদী হয়ে ৬ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।