কক্সবাজারে ৬ জামায়াতকর্মী আটক
কক্সবাজার শহর থেকে শনিবার জামায়াতে ইসলামীর ছয় কর্মীসহ আট জনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার শহর থেকে শনিবার জামায়াতে ইসলামীর ছয় কর্মীসহ আট জনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে সন্দেহে বেলা সাড়ে ১১টার দিকে বাজারঘাটা এলাকার একটি মার্কেটে পুলিশ অভিযান চালায়।
তিনি বলেন, আটকদের মধ্যে ছয় জন জামায়াতের কর্মী। বাকি দুজনের ব্যাপারেও খোঁজ খবর নেয়া হচ্ছে।
আটকরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইমরানুল হক (৩৫), হোয়ানক ইউনিয়নের মোহাম্মদ আজিজুর (২৫), কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়ার মোহাম্মদ সরওয়ার (২৫), বাজারঘাটার আলী আহমদ (৪৯), চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম (৩২), বরিশাল শহরের শফিকুল ইসলাম (২৮), কুড়িগ্রামের চিলমারির সুজা মিয়া (৪০) ও রাজবাড়ির খানখানাপুরের মোহাম্মদ ইলিয়াস (২৮)।
