চাঁদপুরে ট্রলারডুবি, নিখোঁজ ৬
ঘনকুয়াশার মধ্যে নৌযান চলাচলের নির্দেশক বয়ার সঙ্গে ধাক্কা লেগে চাঁদপুরে একটি ট্রলারডুবে দুইজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ছয় জন।
ঘনকুয়াশার মধ্যে নৌযান চলাচলের নির্দেশক বয়ার সঙ্গে ধাক্কা লেগে চাঁদপুরে একটি ট্রলারডুবে দুইজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ছয় জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় মাটিবাহী ট্রলারটি ডুবে যায় বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান।
আহত দুজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, রতন সর্দার (৩৫) ও তার চাচা কুদ্দুস সর্দার (৪৫)।
রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরীয়তপুরের কোদালপুর থেকে মাটি নিয়ে তারা নারায়ণগঞ্জে যাচ্ছিলেন।
ওই ট্রলারে মোট ৫০ জন মাটিকাটা শ্রমিক ছিলেন। তাদের সবার বাড়ি পাবনার চাটমোহর এলাকায়।
