বনানীতে এক হাজার টেলিফোন বিকল
কেবল চুরি হয়ে যাওয়ায় রাজধানীর বনানী এলাকার এক হাজার টেলিফোন সোমবার সকাল থেকে বিকল হয়ে পড়েছে।
কেবল চুরি হয়ে যাওয়ায় রাজধানীর বনানী এলাকার এক হাজার টেলিফোন সোমবার সকাল থেকে বিকল হয়ে পড়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বনানীর ২৭ নম্বর রোড থেকে প্রায় ১৭২ মিটার দীর্ঘ ১৫শ’ জোড়া ভূগভস্থ কেবল চুরি হয়ে গেছে। এ ঘটনায় বনানী থানায় একটি জিডি করা হয়েছে।
ইতোমধ্যে কেবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো পুনরায় সচল হবে জানিয়েছে বিটিসিএল।
