২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১

নারায়ণগঞ্জ সদরে একটি গ্যাস কম্প্রেসার বিস্ফোরণে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

নারায়ণগঞ্জ সদরে একটি গ্যাস কম্প্রেসার বিস্ফোরণে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ দুর্ঘটনায় নিহত খুরশীদ আলম (৩২) ব্যুরো বাংলাদেশ নামের এক বেসরকারি সংস্থার (এনজিও) সিদ্ধিরগঞ্জ জোনের আইটি কর্মকর্তা ছিলেন।

তিনি রংপুর সদরের তাসলিম আহাম্মেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে একটি দোকানে মোটরসাইকেলে চাকায় হাওয়া দিতে যান খুরশীদ আলম।

এক পর্যায়ে বিকট শব্দে ওই দোকানের কম্প্রেসারটির বিস্ফোরিত হলে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও যন্ত্রপাতি ৪০ থেকে ৫০ ফুট উপরে উঠে যায়।

এসব জিনিসের নিচে খুরশীদ আলম চাপা পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।