ছাত্রী সংস্থার কার্যালয়ে তল্লাশি
ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোমবার বিকালে মগবাজারের সংগঠনটির কার্যালয়ে পুলিশ অভিযান শুরু করেছে।
রমনা থানার ওসি শাহআলম বিকাল ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ‘বিশেষ খবর’ পেয়ে তল্লাশি শুরু করে।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
