জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) ও (www.nubd.info) প্রকাশ করা হবে।
অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তীত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
