২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূ খুন, দেবর আটক

নরসিংদী সদরে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

নরসিংদী সদরে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন।

সোমবার চর আলোকবালী ইউনিয়নের কাজীরকান্দী গ্রামে এ হামলায় নিহত হনৃ বিজলী বেগম (২৪)। তিনি ওই গ্রামের সৌদিপ্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।

এ ঘটনার পর এলাকাবাসী নিহতের দেবরকে পুলিশে দিয়েছে।

সদর থানার ওসি আসাদুজামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিজলীকে তার দেবর জাহাঙ্গীর প্রায়ই উত্ত্যক্ত করত। সকালে শ্লীলতাহানির চেষ্টা করে ব্যর্থ হয় জাহাঙ্গীর। এরপর তার উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বিজলির মৃত্যু হয়।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী জাহাঙ্গীরকে ধরে পুলিশে দিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

আলমগীর ও বিজলির সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিজলীর বাবার বাড়ি রংপুর।