২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সহকর্মীর গুলিতে আনসার সদস্যের মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 07:24 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

সিলেটের দক্ষিণ সুরমায় সহকর্মীর গুলিতে আহত আনসার সদস্য বাচ্চু মিয়া রোববার মধ্যরাতে মারা গেছেন।

বাচ্চু মিয়া (৩০) রোববার দুপুরে সহকর্মীর গুলিতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান, রাত ১২টার দিকে বাচ্চু মিয়া মারা যান। তার লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রোববার দুপুরে ভার্থখলায় জনতা ব্যাংকে বিজয় দিবস উপলক্ষে ছবি তোলা নিয়ে আনসার সদস্যদের  মধ্যে রাইফেল নিয়ে টানাটানি হয়। এ সময় সেখানে থাকা ৫ আনসার সদস্যের মধ্যে একজনের রাইফেলের গুলি বাচ্চু মিয়ার মাথায় লাগে।

ওসি আরো জানান, এটি হত্যা না কি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তাহের ও অনিক নামে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে।