২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ৯টি ঘর

গাজীপুর সদরে এ অগ্নিকাণ্ডে এক পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

গাজীপুর সদরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বাড়ির নয়টি ঘর পুড়ে গেছে।

সোমবার সকালে উপজেলার বিশিয়াকুড়ি বাড়ি (বিকে বাড়ি) এলাকার এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক পোশাক শ্রমিক অগ্নিদগ্ধ হন।

অগ্নিদগ্ধ তানিম (১৭) সিটপাড়ার নির্জনা অ্যাপারেলসের শ্রমিক। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার পুংরাই গ্রামে। তিনি পরিবারের সঙ্গে স্থানীয় শাহজাহান সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। তানিমকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, সকাল ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট  থেকে শাহাজাহান সিকদারের বাড়িতে আগুন লাগে। পরে তা আশপাশের ৯টি ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় তানিম একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অগ্নি নির্বাপক কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে আবু জাফর জানান।