২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার শাওন ও সাইফুল রিমান্ডে

বিশ্বজিত দাস হত্যা মামলায় সিলেট থেকে গ্রেপ্তার রাশেদুজ্জামান শাওন ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিশ্বজিত দাস হত্যা মামলায় সিলেট থেকে গ্রেপ্তার রাশেদুজ্জামান শাওন ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

শুক্রবার রাতে গ্রেপ্তার এই দুজনকে শনিবার ঢাকার হাকিম আদালতে পাঠায় পুলিশ।

তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন করে পুলিশ। তবে ঢাকা মহানগর হাকিম এম এ সালাম আট দিনের হেফাজতের আদেশ দিয়েছেন।

ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সিলেট পুলিশের সহযোগিতায় জাফলংয়ের একটি হোটেল থেকে এই দুজনকে গ্রেপ্তার করে।

গত ৯ ডিসেম্বর অবরোধের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিতকে।

গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ছবিতে হামলাকারীরা ছাত্রলীগ নেতা-কর্মী হিসেবে চিহ্নিত। তবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ছাত্রলীগের অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল।

এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন- মাহফুজুর রহমান নাহিদ, কাইয়ুম মিয়া টিপু ও এইচ এম কিবরিয়াকে।

হত্যাকাণ্ডে জড়িত ১১ জনকে গ্রেপ্তারের কথা স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও তাদের সবার বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

বিশ্বজিত হত্যাকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে যাদের নাম এসেছে, তাদের মধ্যে নাহিদসহ পাঁচজেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।