২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওসিসহ তিন পুলিশকে পিটিয়েছে ছাত্রলীগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জ ভেটেরিনারী অনুষদের ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বরিশাল, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জ ভেটেরিনারী অনুষদের ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমাবার দুপুরে বাবুগঞ্জ ক্যাম্পাসে পছন্দের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিতে ছাত্রলীগ প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে রাখলে পুলিশ সেখানে গিয়ে নেতাকর্মীদের হামলার মুখে পড়ে। আহত বিমান বন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ, উপ-পরিদর্শক (এসআই) শাহসাব খান ও আবুর বাশারকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ আট শিক্ষার্থীকে আটক করেছে। নগরীর উপ-পুলিশ কমিশনার মো. জিল¬ুর রহমান শিক্ষকদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, পছন্দের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়ার জন্য সকাল ১০টায় ক্যাম্পাস শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদীসহ ৩/৪ জন ডিন আব্দুল বাছেতের কাছে যান। ডিন অপারগতা প্রকাশ করলে তারা বের হয়ে আরো কিছু শিক্ষার্থী নিয়ে মিছিল করে এসে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। বিকাল ৪টার দিকে ওসি শহীদুল¬াহসহ পুলিশের একটি দল সেখানে গেলে তারা মূল গেটে তালা দিয়ে বাধা দেয়। পরে একজন শিক্ষক এসে পুলিশ সদস্যদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ৪০/৫০ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় শিক্ষকরা তাদের উদ্ধার করে বলে জানান উপ-পুলিশ কমিশনার। তিনি আরো জানান, নগরী থেকে শতাধিক পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যায় পুলিশ অনুষদের দুইটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে প্রথম বর্ষের সুজয় (১৯) ও তরিকুল ইসলাম (২৪), চতুর্থ বর্ষের পাকেল (২৪), তপু সাহা (২৯), মাহমুদ হাসান (২৩), শাওন (২০) ও তৃতীয় বর্ষের জয়ন্ত কুমার দাসকে (২৩) গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০১৮ ঘ.