খুলনা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলায় বাঘের দাঁতসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে সুন্দরবনের বানিয়াশান্তা ঢাংমারী এলাকায় র্যাব ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন নজরুল ইসলাম (৩২) ও দেলোয়ার হাওলাদার (২৮)। এরা বাঘের দুটি দাঁত বিক্রি করছিল বলে বন বিভাগের কর্মকর্তারা জানান।
খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, গত ৫ নভেম্বর ঢাংমারীতে শুধুমাত্র দাঁতগুলো নেওয়ার জন্যই লোকালয়ে আসা একটি বাঘকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সুন্দরবন পূর্ববিভাগ ১০ জনকে আসামি করে একটি মামলা করে।
গ্রেপ্তার দুজনই ওই মামলার আসামি। তাদের কাছ থেকে বাঘের একটি বড় দাঁত ও একটি ছোট দাঁত উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আরেকটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৩ ঘ.
bdnews24