সাভার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে পুলিশ চার যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকালে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তারদের নাম জানা যায়নি।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে যুবদলের একটি মিছিল রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৪ ঘ.
bdnews24