গাজীপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১ ডিসেম্বরের (মঙ্গলবার) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় সবপরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই জাতীয় দৈনিক ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) ও (www.nubd.info) প্রকাশ করা হবে।
এছাড়া অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৫৩ ঘ.
bdnews24