চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর মহল্লায় ও শিবগঞ্জ উপজেলার তেলকুপী গ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া মাঝপাড়া গ্রামের খয়বর আলীর ছেলে আমিরুল ইসলাম (২৮) ও তেলকুপী গ্রামের মৃত রইস উদ্দীনের ছেলে রাজা (৩৫) ।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোবাবার রাত পৌনে ১০টার দিকে শহরের স্বরূপনগর মহল্লায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আমিরুলকে গ্রেপ্তার করা হয়।
রাত পৌনে ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপী গ্রামে রাজার বাড়িতে অপর একটি অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ রাজাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫১ ঘ.
bdnews24