২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ছাগলের চামড়া, কুকুর আটক

যশোরের বেনাপোল সীমান্তে রোববার পৃথক অভিযানে ১২৫টি ছাগলের চামড়া এবং আটটি কুকুর আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বেনাপোল, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্তে রোববার পৃথক অভিযানে ১২৫টি ছাগলের চামড়া এবং আটটি কুকুর আটক করেছে বিজিবি। কুকুরগুলো ভারত থেকে বাংলাদেশে এবং ছাগলের চামড়া ভারতে পাচার করা হচ্ছিল বলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে। যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্লাস্টিকের খাঁচায় রাখা ভারত থেকে আনা আটটি কুকুর হানিফ পরিবহনের বেনাপোল কাউন্টার থেকে আটক করা হয়। তিনি আরো জানান, ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি থেকে আটক করা হয় ১১৫টি ছাগলের চামড়া । আটক ছাগলের চামড়া ও কুকুরগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২১৮ ঘ.