২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি: সাক্ষাৎকার শুরু সোমবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার শুরু হচ্ছে সোমবার। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে প্রতিদিন সকাল ৯টা থেকে সাক্ষাৎকার চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাৎকারে আসার সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র এবং প্রয়োজনীয় টাকা (প্রায় ৫ হাজার) আনতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা। ভর্তি বিষয়ে সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। সোমবার ‘বি-১’ ইউনিটে মেধা তালিকার ১ থেকে ৬০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়া হবে। মঙ্গলবার ‘বি’ ইউনিটে মেধা তালিকার ১ থেকে ৩০, ‘বি-১’ ইউনিটে মেধা তালিকার ৬০১ থেকে ৭৭৬ এবং অপেক্ষমান তালিকার ১ থেকে ৩০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার হবে। এছাড়া এদিন ‘বি’ ও ‘বি-১’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ১৭, প্রতিবান্ধী কোটার ১ থেকে ৮ এবং আদিবাসী কোটার ১ থেকে ১৬ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মানবিকে মেধা তালিকার ১ থেকে ৩০৬ পর্যন্ত এবং অপেক্ষমান তালিকার ১ থেকে ২৪, বাণিজ্যে মেধা তালিকার ১ থেকে ৬৬, অপেক্ষমান তালিকার ১ থেকে ৫ এবং বিজ্ঞানে মেধা তালিকার ০১ থেকে ২০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়া হবে বুধবার। বৃহস্পতিবার বিজ্ঞানে মেধা তালিকার ২০১ থেকে ২২৫ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৭৫ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার হবে। এছাড়াও বৃহস্পতিবার ‘এ’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ৯, প্রতিবান্ধী কোটার ১ থেকে ৫ এবং আদিবাসী কোটার ১ থেকে ৯ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়া হবে। এই শিক্ষাবর্ষে কোটাসহ দুটি ইউনিটে মোট ১৪৪৮ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। নভেম্বরের ২৪ তারিখে এসব ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.