নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ধান ক্ষেত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী মোড় এলাকা থেকে পলিথিনে মোড়া ককটেলগুলো উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে দেয়া হয় বলে জানিয়েছেন আড়াইহাজার থানার উপ-পরিদর্শক(এসআই) ফজলুল হক।
তিনি সাংবাদিকদের জানান, দুপুরে স্থানীয় লোকজন ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ডাকাতির কাজে ব্যবহারের জন্য ককটেলগুলো সেখানে রেখেছিল ডাকাতরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৫ ঘ.
bdnews24