২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট বিঘ্নিত

ঘন কুয়াশার জন্য হযরত হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নিয়মিত ফ্লাইট সূচি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার জন্য হযরত হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নিয়মিত ফ্লাইট সূচি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশর কারণে রোববার রাতে ১০টি ফ্লাইট ওঠানামায় দেরি হয়। “রোববার রাত ৯টার পরে থেকে ভিজিবিলিটি একদম জিরো হয়ে যায়। সোমবার সকাল ১১টা পর্যন্ত বিমান ওঠানামায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়।” আর বিমানবন্দরের রানওয়ে মেরামতের জন্য গত ১ ডিসেম্বর থেকে রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রানওয়ে মেরামত শেষ হবে ৩০ মে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বিমানবাহিনীর সামরিক মহড়ার কারনে সোমবার থেকে বুধবার এবং বিজয় দিবসের দিন প্রতিদিন পৌণে দুই ঘন্টা করে বিমানবন্দরে বেসামরিক বিমান উড্ডয়ন এবং অবতরন বন্ধ থাকবে। এস এম নাজমুল আনাম বলেন, “বিমান বাহিনীর মহড়ার কারনে ১০, ১১, ১২ এবং ১৬ ডিসেম্বর প্রতিদিন বেলা ১১টা থেকে পৌনে একটা ১২টা ৪৫মি পর্যন্ত সব বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকবে।” “আমরা চেষ্টা করছি যেন এর কারণে বেসামরিক উড়োজাহাজগুলো কোনো সমস্যায় না পরে। তবে তীব্র ঘন কুয়াশার জন্য এবং মেরামত কাজের জন্য রাতে রানওয়ে বন্ধ থাকায় চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে”, স্বীকার করেন তিনি। শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৪২ টি যাত্রীবাহী এবং ৩টি কার্গো উড়োজাহাজ ওঠানামা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৩৪২/এসইউ