লালমনিরহাট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নাশকতামূলক কাজের প্রস্তুতি নেয়ার অভিযোগে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার মহিষখোচা হাট থেকে তাকে আটক করা হয়।
আদিতমারী থানার এসআই মাহামুদুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিষখোচা হাটে ৫/৬ জন শিবিরকর্মী নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়।
এসময় শিবিরকর্মী রেজাউল করিমকে (২০) আটক করে থানায় নিয়ে আসে। বাকিরা পালিয়ে যায়।
রেজাউল উপজেলা জামায়াতের সাবেক আমির দেলোয়ার হোসেনের ছেলে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৯ ঘ.
bdnews24