২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৫ শিবির কর্মী আটক

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৫ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৫ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/২৩১৬ ঘ.