২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অপহৃত তিন বাঙালি মুক্ত

রাঙামাটি শহরের বনরুপার সমতাঘাট এলাকা থেকে অপহৃত তিন বাঙালিকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

রাঙামাটি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের বনরুপার সমতাঘাট এলাকা থেকে অপহৃত তিন বাঙালিকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। শনিবার রাতে মুক্তি পেয়ে ওই তিন শ্রমিক ট্রলারযোগে শহরের কাঠালতলীতে পৌঁছেছেন বলে পুলিশ জানিয়েছে। গত সোমবার একদল সন্ত্রাসী ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে রাঙামাটির প্রধান বাণিজ্যিক এলাকা বনরুপার সমতা প্লাইউড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক জুলফিকার আলী ও দুই শ্রমিককে অপহরণ করে। কতোয়ালী থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার কতুকছড়ি ইউনিয়ন থেকে অপহরণকারীরা অপহৃতদের মুক্তি দিয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তিনি আরো জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি ইঞ্জিন বোটে করে শহরের কাঠালতলীর ‘করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ কার্যালয়ে’ পৌঁছান। অপহরণকারীদের মুক্তিপণ দিতে হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১১ ঘ.