ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল অপারেটর বাংলালিংক ‘জাগরণের গান-৪’ শীর্ষক সংকলন বা অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে।
শনিবার শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়
কোম্পানিটি।
জাগরণের গান-৪ অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে আগামী ১৭ ডিসেম্বর। এটি হবে মূলত বাংলাদেশের গৌরবময় অতীতের বিপ্লবী ও সংগ্রামী চেতনা জাগানিয়া গানের চতুর্থ সংকলন।
দেশের গণমানুষের কাছে স্বাধীনতার বিপ্লবী চেতনাভিত্তিক ৭১টি নির্বাচিত গান নিয়ে বাংলালিংক ২০০৯ সালে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে ‘জাগরণের গান’ শীর্ষক প্রথম অ্যালবামটি প্রকাশ করে। পরের বছরও একই ধরনের ১০১টি গানের সংলকন প্রকাশ করে এই মোবাইল অপারেটর।
সংবাদ সম্মেলনে বাংলালিংক এর সিনিয়র মার্কেটিং ডিরেক্টর শিহাব আহমাদ বলেন, “জাগরণের গান-৪ প্রকাশের মতো আমরা ভবিষ্যতেও বাংলাদেশে একই ধরনের অনুসরণীয় কার্যক্রম পরিচালনায় সচেষ্ট থাকব, যা আমরা আগে থেকেই ব্যাপক সফলতার সঙ্গে করে আসছি।’’
সংবাদ সম্মেলনে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের সঞ্চালক মোস্তফা তৌহিদ খান, দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেডিও এবিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহ লাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৪০ ঘ.
bdnews24