ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী।
শনিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ছিলেন দেশ ও জাতির এক সূর্য্য সন্তান। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য ব্যক্তিকে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এতে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে প্রয়াত খান সারওয়ার মুরশিদের অনন্য অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্পিকার ও ডেপুটি স্পিকার প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খান সারওয়ার মুরশিদ শনিবার বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৪২ ঘ.
bdnews24