২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনেত্র অভিমুখে পদযাত্রা নেত্রকোনাবাসীর

নেত্রকেনা ও সুনামগঞ্জের তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প সুনেত্র অভিমুখে পদযাত্রা করেছে জেলার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নেত্রকেনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকেনা ও সুনামগঞ্জের তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প সুনেত্র অভিমুখে পদযাত্রা করেছে জেলার বাসিন্দারা। শনিবার ‘নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন’র ব্যানারে এ কর্মসূচি এক হাজারের বেশি মানুষ অংশ নেয়। নেত্রকোনার সব উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানসমূহের বাসাবাড়িসহ কলকারখানায় গ্যাস সরবরাহের দাবিতে এই পদযাত্রা করা হয়। মোহনগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বেলা সোয়া ১টার দিকে সুনেত্র’র এক নম্বর কূপ এলাকা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাভী গ্রামের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয়া এলাকাবাসী হেঁটে এবং বিভিন্ন যানে চড়ে গাভী গ্রামে পৌঁছান। বেলা সাড়ে ৩টার দিকে গাভী মাদ্রাসা মাঠে সমাবেশ করেন তারা। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, মদন উপজেলা চেয়ারম্যান গোলাম আহম্মেদ, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের উপদেষ্টা নূর খান, মোহনগঞ্জ পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, মদন পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সভাপতি খানে আলম খান, মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের আহবায়ক শামছুল হক মাহবুব, কবি রইছ মনোরম প্রমুখ। সমাবেশে মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল নেত্রকোনার সর্বত্র গ্যাস সরবরাহ করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.