২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো উল্টে নিহত ১

চট্টগ্রাম নগরীতে টেম্পো উল্টে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে টেম্পো উল্টে এক জনের মৃত্যু হয়েছে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৪০) কোতোয়ালি থানার এনায়েত বাজারের গোয়ালপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে। শনিবার বিকালে নগরীর কাজীর দেওড়ির মোড়ে টেম্পোটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চার জন আহত হয় বলে পুলিশ জানায়। ওই টেম্পোর যাত্রী সাফায়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেম্পোটি বারেক বিল্ডিং মোড় থেকে চকবাজার যাওয়ার পথে কাজীর দেওড়ি মোড়ে একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রাশেদুল হাসান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচ যাত্রীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/২১০৯ ঘ.