২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আরো ২ জামায়াত সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তার ইদ্রিস আলী নন্দীপাড়া জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি এবং মামুন দলটির কর্মী বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (৫ ডিসেম্বর) ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি মিছিল থেকে পুলিশের উপর হামলার মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। এরাসহ এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.