২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক সুপ্রভাত বাংলাদেশের পরিসর বাড়লো

বর্ধিত কলেবরে প্রকাশ উপলক্ষে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের আয়োজনে সুধী সমাবেশ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত কলেবরে প্রকাশ উপলক্ষে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের আয়োজনে সুধী সমাবেশ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে আট পৃষ্ঠার পরিবর্তে ১২ পৃষ্ঠায় প্রকাশিত হচ্ছে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ । এদিন সন্ধ্যায় নগরীর মেট্রোপলিটন শ্যুটিং রেঞ্জ মাঠে এ অনুষ্ঠানে পত্রিকাটির অনলাইন সংস্করণ এবং ই-পেপারেরও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনলাইন সংস্করণের উদ্বোধন করেন। হাসানুল হক ইনু বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ এবং একে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার-আপনার সবার এবং সরকার এ বিষয়ে সচেতন।” স্বাধীনতার চেতনায় গণতন্ত্রের যে অগ্রযাত্রা তাতে গণমাধ্যম ভূমিকা রাখছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক-অসা¤প্রদায়িক যাত্রার পথে থাকলেও এর চূড়া থেকে আমরা এখনো অনেক দূরে। গণতন্ত্র নিরাপদের ক্ষেত্রে আমাদের আরও অনেক কাজ করে যেতে হবে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার, শহীদজায়া মুশতারী শফী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সব শেষে সংগীত শিল্পী তপন চৌধুরীর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এইচএ/২৩১০ ঘ.