২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল (৩০) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের আব্দুস সালামের বড় ছেলে। জুয়েলের বাবা আবদুস সালাম জানান, জুয়েল তিনতলা দালানের ছাদে ভূষি শুকাতে গেলে সে ছাদ-লাগোয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০০ ঘ.