২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নীলফামারীর ডিমলা-খগাখড়িবাড়ি সড়কে ইঞ্জিনচালিত যান ভটভটির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নীলফামারী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা-খগাখড়িবাড়ি সড়কে ইঞ্জিনচালিত যান ভটভটির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নিজেই মোটর সাইকেল চালিয়ে খগাখগিবাড়ি বাজারে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্র আজাদ (১০) দুর্ঘটনায় পড়ে। নিহত আজাদ কালিগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে জোর নবীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ডিমলা থানার ওসি আজিমুদ্দীন জানান, আজাদ সকালে মোটর সাইকেল চালিয়ে খগাখগিবাড়ি বাজারে যাচ্ছিল। এ সময় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫১ ঘ.