২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বাজারে অগ্নিকাণ্ডে একটি বেকারির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১৫টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

পাবনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বাজারে অগ্নিকাণ্ডে একটি বেকারির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে পাবনা ও বেড়া থেকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন পরে বাজারের হাসিনা বেকারির শ্রমিক নবাব আলী (৩২) ও আব্দুল জলিল (৩৮)। বেড়া থানার ওসি আব্দুল হাই সরকার ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোশারোফ হোসেন জানান, ভোর রাত ৪টার দিকে কাশীনাথপুর বাজারের ‘ভাই ভাই হোটেলে’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাবনা ও বেড়ার দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে হাসিনা বেকারির ভেতর থেকে নবাব ও আব্দুলের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৬ ঘ.