২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই কাশিবাড়ি গ্রামের জামাল উদ্দীনের ছেলে ফিরোজ মাহমুদ (২৫) ও কাইয়ুম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৭)। তাদের প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত এক সপ্তাহে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশিকে নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অপারেশন অফিসার মেজর আলমগীর বলেন, “মণ্ডুমালা সীমান্তে দুই বাংলাদেশি গুলিবিদ্ধা হয়েছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান জানান, সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা তিনি শুনলেও থানায় কেউ অভিযোগ করেনি। আহত ফিরোজের বাবা জামাল জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফিরোজ ও তরিকুল গরু আনার জন্য সীমান্তের ৩৮২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বেলাগাছি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে স্বজনরা রাতেই গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জামাল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩০ ঘ.